বিচারের ক্ষেত্রে নারীদের ছাড় দেয় অনেকে। কখনও কোনো নারীর ফাঁ সি হতে শুনেছেন বাংলাদেশে? শুনলে জানাবেন। হয়তো হয়েছে, কিন্তু আমি জানি না। আমি আরও শুনেছি নারীদের হাতকড়া পরানোও নাকি নিষেধ। আইনজীবীরা এ বিষয়ে সঠিক তথ্য দিতে পারবেন, আমি নই।

আমার মনে হচ্ছে— এ দেশে আদরের বেলায় নারীদের সমাধিকার থাকলেও শাসনের বেলায় নারীকে পুরুষের চাইতে বেশি ছাড় দেওয়া হয়। এটাকে আমি ব্যক্তিগতভাবে বৈষম্য মনে করি।

নারীদের অনেকেই সম্মানের অপব্যবহার করে। আমার আইনজীবী বন্ধু কথায় কথায় একদিন আন-অফিশিয়ালি বলেছিলেন— দেশে যত রেইপ কেইস হয়, এর ৯৫ ভাগই ফেইক।

এবার আসি দার্শনিকতায়।

এ দেশে সাদা চামড়ার বাজার ভালো। সাদা চামড়া মূলত একটা সার্টিফিকেট। রিসিপশনিস্ট, মডেলিং, শোরুম সেলস ওম্যান— এই চাকরিগুলোতে সাদা চামড়ার সার্টিফিকেট হলেই চলে, মেধাফেধা তেমন একটা লাগে না। সাদা চামড়ার ওপর যদি হাতা কাটা ব্লাউজ পরা যায়, তাহলে তো কথাই নেই! দাম বেড়ে দ্বিগুন হয়।

বেসরকারি অফিসগুলোতে অসংখ্য পুরুষের মেধার যথাযথ মূল্যায়ন হচ্ছে না কেবল সাদা নারী ও বসের রসায়নের কারণে। বলছি না সব অফিসে, তবে বেশ কিছু অফিসেই এই প্রবলেম রয়েছে।

আপনার পদ ও আপনার বসের পদের মাঝখানে যদি কোনো নারীর পদ থাকে, তাহলে ওই অফিস আপনার ত্যাগ করা উচিত। কারণ ওই অফিসে আপনার প্রমোশন হবে না, যতক্ষণ না ওই নারী আপনার ওপর সন্তুষ্ট হয়। সমস্যা হলো নারী বসকে কাজ দেখিয়ে সন্তুষ্ট করা যায় না। তাদের মন পেতে হলে অফিসে আজাইরা কথা বলতে হয়। যেমন—

১) আল্লাহ আপি আজ শাড়ি পরে এসেছেন! এটা কি কাতান? আঁচলের কাজটা বেশি লাইট হয়ে গেছে, তাও মানিয়েছে।

২) আপি কি ডায়েট করেন? আমাকেও ডাক্তার করতে বলেছে।

৩) আপি, ডার্ক পার্পল লিপস্টিক কোথায় ভালো পাব? বসুন্ধরা নাকি যমুনা?

৪) আপু কতবেল ভর্তা খাবেন?

— এসব আজাইরা বিষয় নিয়া আপুর সঙ্গে আলগা খাতির করতে পারলে অফিসে আপনার উন্নতি হবে, নয়তো ডান্ডি ফট্টাশ!

প্রতিটি নতুন চাকরিতে যোগ দেওয়ার আগে আমি আল্লাহর কাছে দোয়া করি— আল্লাহ, আমার ও আমার বসের মাঝখানে যেন কেন নারী বস না থাকে।

যা হোক, এই যে ছবির নারীটি, তার সাদা চামড়ার ভেতরে মেধা ও মনুষ্যত্ব পুশ করা দরকার ছিল। কিন্তু তিনি হয়তো তার সাদা চামড়া দিয়েই সমাজে চলাচলের যোগ্যতা অর্জন করে নিয়েছিলেন, ফলে মগজের স্বাস্থ্য বাড়েনি তার।

আমাদের পুরুষদের এখন দুটি জিনিস করতে হবে—

১) নারীকে যৌক্তিক কারণে শ্রদ্ধা করতে হবে। অযৌক্তিক ও নারী দেখলেই বিনয়ে লুটিয়ে পড়া— এই খাসলত দূর করতে হবে।

২) ধলা চামড়ার নারীদের চামড়া দেইখা সমাজে ওভার এক্সেস না দিয়া ওই নারীর জ্ঞানবুদ্ধি একটু যাচাই করে নিতে হবে।

#everyonehighlights

No comments:

Post a Comment

 বাসরঘরে তালাক দশম শ্রেনির মাদরাসার ছাত্রীর স্ত্রী হিসেবে মহিলা মাদ্রাসা আর জেনারেল বলতে কিছু নেই, যার মধ্যে দ্বীনদার বুঝদার ও সাথে সাথে  তা...